1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৯ কিলোমিটার সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

চৌদ্দগ্রামে ৯ কিলোমিটার সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৪১ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে মুজিবুল হক এমপি বাইপাস সড়কের উত্তর ফালগুন করা রাস্তার মাথা থেকে চাটিতলা পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত এক কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার রাস্তায় ডিজিটাল এলইডি সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

রোববার (২৯ মে) সকালে উত্তর ফালগুন করা জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আ’লীগ নেতা মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আবু তাহের, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর কৃষক লীগের সভাপতি আবদুল মালেক, যুবলীগ নেতা পলাশ পাটোয়ারী, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাশেম, আ’লীগ নেতা জসিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীন শাহ ছোবহান, উপ-সহকারী নূর ইসলাম মিলন, কার্যকরী প্রকৌশলী মো: সেলিম, রশিদ এন্ড ব্রার্দাসের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম মজুমদার ফখরুল, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল আলম মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ নেতা মাহি মোল্লা, পলাশ মোল্লা, ফাহিম মোল্লা, রনি, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সল, সাধারণ সম্পাদক এয়াছিন মোল্লা, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক সাইফুলসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net