1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে মামলা : ২ শিক্ষক কারাগারে। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে মামলা : ২ শিক্ষক কারাগারে।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৯৭ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার ডোডাপাড়া নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে ২ শিক্ষককে আটক করে পুলিশ। ২৯ মে রোববার ঐ মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী (৪৮) ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ (৫২) কে আটক করে পুলিশ।

এ ঘটনায় মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার নিশির পিতা ইব্রাহিম খলিল ঐ দিন রাতেই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ঐ ২ শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ৩০ মে সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ২ শিক্ষককে জেলহাজতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ঐ দিন দুপুরে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে পাঠদান করছিল। এ সময় শ্রেণীকক্ষে চিপস এর প্যাকেট ফেলে নোংরা করার অভিযোগ এনে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, কে নোংরা করেছে। পরে স্বীকারোক্তী নেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মারপিট শুরু করেন ঐ ২ শিক্ষক। বিষয়টি ৮ম শ্রেণীর ছাত্রী নিশির পিতা মোবাইল ফোনে জানতে পেরে মাদ্রাসায় গিয়ে নিশি, ৭ম শ্রেণীর তাজেল ইসলাম (১৩), জাহিদ (১৩) কে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এদের মধ্যে মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর গ্রামের মৃত: দানেশ আলীর ছেলে ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় (ধনিপাড়া) গ্রামের মৃত কজির উদ্দিনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net