1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ক্ষেত থেকে ধান চুরি থানায় অভিযোগ দায়ের৷ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ক্ষেত থেকে ধান চুরি থানায় অভিযোগ দায়ের৷

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩২৩ বার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের মালিকানাধীন বোরো ধান ক্ষেত থেকে পাকা ধান সকালে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আবুল হোসেন ও তার লোকজন সহকারে কেটে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের ভাই রেজুয়ান শিকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগে উল্লেখঃ ৬ মে ২০২২ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কুর্শি গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে ও সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার আরো জানান , একই গ্রামের আবুল হোসেন সহ তার লোকজন সরওয়ার শিকদারের পৈত্রিক সম্পত্তি ষাইট কাহন মৌজার সাবেক জে,এল,নং ১০০,হালে ১০৩,এস,এ থতিয়ান নং ১০২, আর এস খতিয়ান নং -১৪৪,এস, এ দাগ নং -৩০৩, হালদাগ নং -২৬৪, মোয়াজি ৩৪ শতক,আর এস দাগ নং ২৬৩,মোয়াজি -১ শতক,মোট মোয়াজি -৩৫ শতক,সহ এস,এ দাগ নং -৩০২,হাল দাগ নং-২৬৩ মোয়াজি ৩০ শতক, সর্বমোট ৯১ শতক ভুমিটি তাদের পৈত্রিক সম্পত্তি ও তাদের ফলানো বোরো ফসল ক্ষেত থেকে উল্লেখিত ব্যক্তি সহ তার লোকজন চুরি করে নিয়ে যায়৷ এতে প্রায় ৮/১০ হাজার টাকার ধান খোয়া যায়৷ এনিয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net