1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অসহায় পরিবারে সেলাইমেশিন ও ছাগল প্রদান করেছে মোস্তফা ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

নবীনগরে অসহায় পরিবারে সেলাইমেশিন ও ছাগল প্রদান করেছে মোস্তফা ফাউন্ডেশন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৬৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোস্তফা ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৬টি সেলাইমেশিন, ১০ জনকে নগদ টাকা ও ৪৩ টি ছাগল প্রদান করা হয়েছে।

রোববার সকালে উপজেলার নোয়াগ্রামে মোস্তফা ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে এ সেলাইমেশিন, নগদ টাকা ও ছাগল প্রদান করা হয়।

সংগঠনের মূল উদ্যোক্তা সীমান্ত ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক নূরুল হক শাহীন এ সামগ্রি প্রদান করেন। তিনি বলেন, এই ফাউন্ডেশন গত এগার বছর ধরে শিক্ষায়, চিকিৎসায় ও আর্থিক অনুদানের মাধ্যমে সমাজে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমার বাবার স্মৃতি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছা: শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সৈয়দ নাসির উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, হাসানুজ্জামান অরুণ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহাম্মদ সেলিম, তৌহিদুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক মীর আলী আহমেদ মনির, আনোয়ার হোসেন, ইউপি সদস্য রঞ্জন দেবনাথ, সাবেক মেম্বার বোরহান উদ্দিন ছোট্র, ডাক্তার মাসুদ, সাবেক মেম্বার আব্দুল মাজেদ, উজ্জ্বল আহমেদ, এরশাদ,রুহুল আমিন আবির প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেসমিন আক্তার রলি, মো. মনির হোসেন, হোসনা বেগম, মোহাম্মদ এমরান হোসেন, মাহমুদা বেগম, মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ, লুতফা বেগম, লিজা আক্তার, নিশা আক্তার, নুরে আলম রায়হান, আবুল হোসেন, মো. আমজাদ হোসেন আলামিন, মো. গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net