ঢাকা   ০২:০৮:৪৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মাছিহা খাতুন এন্ড রেজায়ে রব্বানী হাইয়ার এডুকেশন স্কলারশিপ” কর্তৃক ও এ বি সফিক আহমেদ এর অর্থায়নে এবং আহছানিয়া মিশন ঢাকার উদ্যোগে ৪ জন শিক্ষার্থীকে ৪৭ হাজার ৫ শত টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (২৯ মে) সকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের দশম শ্রেণির ৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম, বিশেষ অতিথি ছিলেন, আহছানিয়া মিশনের কো-অর্ডিনেটর ও রিসোর্স মবিলাইজেশন কাজী জিয়া হাসান, গভর্নিং বডির সদস্য নূরে এলাহী দুলাল, বোরহান উদ্দিন প্রমুখ।

ট্রাস্টের কো-অর্ডিনেটর ও রিসোর্স মবিলাইজেশন কাজী জিয়া হাসান জানান, শিক্ষাকে উৎসাহিত করার জন্য ট্রাস্টের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি