1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ কর্মকর্তাকে হুমকিদাতা হানিফ মেম্বার ১ দিনের রিমান্ডে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি

পুলিশ কর্মকর্তাকে হুমকিদাতা হানিফ মেম্বার ১ দিনের রিমান্ডে

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৬৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত ইউপি সদস্য হানিফ মিয়ার ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে

পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ মে) সকালে শুনানী শেষে কুমিল্লার ৫নং আমলী আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফারহানা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের রিমান্ড আদেশের প্রেক্ষিতে হানিফ মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য চৌদ্দগ্রাম থানায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া মাটি কাটার ঘটনায় অভিযুক্ত হলে ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করেন। তাৎক্ষনিক চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এতে হানিফ মেম্বার ক্ষিপ্ত হয়ে এএসআই শাহজাদাকে মোবাইলে ‘পুলিশের লাশ পড়ে’ যাবে বলে হুমকি দেন। এ ঘটনায় ৩ মিনিট ২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এএসআই শাহজাদা বাদী হয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৩০ এপ্রিল রাতে অভিযান চালিয়ে হানিফ মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net