1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর উপর বহিরাগত সন্ত্রাসী হামলাঃ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর উপর বহিরাগত সন্ত্রাসী হামলাঃ আটক-১

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৫৯ বার

রাউজানের বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর উপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলা করা হয়েছে। গত ১৩ মে সন্ধ্যায় এ হামলা চালানো হয় কাগতিয়া বাজারস্থ চেয়ারম্যানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান পূর্বালী ট্রেডার্সে।এ ঘটনায় চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ হামলায় জড়িত থাকার অপরাধে সুমি আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে। আটক হওয়া সুমি আক্তার বিনাজুরী ইউনিয়নের এনামুল হক মুন্সির কন্যা। গতকাল ১৪ মে শনিবার আটক মহিলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

হামলার স্বীকার ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী জানিয়েছেন, এলাকার কিছু আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের পৃষ্টপোষকতায় শান্তির রাউজানে অশান্তি সৃষ্টির লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। হামলার ঘটনার পর আমাদের দলীয় নেতাকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছে। পুলিশও ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। তিনি জানান, বিনাজুরীতে সন্ত্রাসীর কোন জায়গা নেই। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে ঐক্যবন্ধ। ইউপি চেয়ারম্যানের উপর হামলা প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চেয়ারম্যানের উপর হামলার পর পুলিশ জড়িতদের আটকের জন্য সম্ভব্য সব জায়গায় অভিযানে নেমেছে। ইতিমধ্যে এক মহিলাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net