1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে তিন শতাধিক শিক্ষার্থী শপথ, লাল কার্ড প্রদর্শন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

লাকসামে তিন শতাধিক শিক্ষার্থী শপথ, লাল কার্ড প্রদর্শন

এম,এ মান্নানঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৬৬ বার

তিন শতাধিক শিক্ষার্থী, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে সমাজে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে না বলেছেন।তারা শপথ নিয়েছে উপজেলায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিহত করবে। নিজে করবে না এবং কোথাও এমন কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে জানাবে।

কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সুবজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে (৩০ মে) সোমবার সকালে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ শীর্ষক মতবিনিময় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী,পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা বৃত্তাকারে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে শপথ ও লাল কার্ড প্রদর্শন করেন।

শপথ অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের উদ্দেশে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি বিষয় নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।
উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও লাল সুবজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খাঁন, উত্তরদা ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল, সংগঠনের লাকসাম শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন পরশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net