1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় নারীর গোপনে ভিডিও ধারণ করা যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

আশুলিয়ায় নারীর গোপনে ভিডিও ধারণ করা যুবক আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৭৬ বার

সাভারের আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের গোসলের ভিডিও ধারণ করায় এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এছাড়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দেওপুর হাজীগঞ্জ গ্রামের আব্দুল মানাফের ছেলে। সে এবং ভুক্তভোগী পোশাক শ্রমিক জিরাবো এলাকার একই বাড়িতে ভাড়া থাকতো। ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, মোফাজ্জল আমাদের পাশের রুমে ভাড়া থাকতো। এই সুবাদেই আমার স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে সে।

পরে আমি নাইট ডিউটিতে গেলে আমার ঘরে প্রবেশ করে আমার স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে কু-প্রস্তাব দেয়। রাজি না হলে ভিডিও আমাকেসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি ভয় দেখিয়েছে। প্রথমে গত ১৮ জুন সকালে স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনে আমি হতভম্ব হই। পরে আজ সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জুকে ঘটনা খুলে বলি। পরে তিনি মোফাজ্জল’কে তার অফিসে ডেকে নিয়ে আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোফাজ্জলকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন অভিযুক্ত’কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net