1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫৮৪ বার

আশুলিয়া থানা বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিরাবো এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আজগর হোসেন। সভা সঞ্চালনা করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ঢাকাজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন প্রমুখ।
এছাড়া যুবদল, ছাত্রদলসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীগণ অংশ নেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সাভার
২০-০৬-২২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net