1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অসময়ে বন্যা হলেও বোরোধানের বাম্পার ফলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

লালমনিরহাটে অসময়ে বন্যা হলেও বোরোধানের বাম্পার ফলন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৬৪ বার

লালমনিরহাটে অসময়ে বন্যা হলেও বোরোধানের বাম্পার ফলন হয়েছে।
মাঠে মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্ন বাতাসে দোল খাচ্ছে। সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। চলতি বৈশাখ মাসের পহেলা তৃতীয় সপ্তাহ থেকে লালমনিরহাটের কৃষকরা ধান কাটা শুরু করেছেন। মধ্যবর্তী বৈশাখে পুরোদমে ইরি-বোরো কাটা-মাড়াই শুরু করেন কৃষকেরা। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে ইরি-বোরো আবাদ ভালো হয়েছে। আশানুরূপ ফলনও ভালো । লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট-পাটগ্রাম) পৌরসভা এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে ধান ক্ষেত দেখে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্য সব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। তাই আশানুরুপ এবার ধানের বাম্পার ফলন হয়। ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশী।
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের কৃষক হরিপদ রায় হরি ও একই উপজেলার কাজীর চওড়া গ্রামের মোঃ কাশেম আলী জানান,চলতি ইরি-বোরো মৌসুমে আবহাওয়া অনুকূল ও বিদ্যুৎ এর লোড শেডিং না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

একই গ্রামের হযরত আলী ও সাহেব আলী জানান, আশানুরূপ ধানের বাম্পার ফলন হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী মুকুল চন্দ্র সরকার জানান, লালমনিরহাটে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হয়েছে। তাই ফসল ভরা মাঠ সোনালী রঙে রঙ্গীন হয়েছে। এদিকে আবহাওয়া খারাপ থাকার পরেও কৃষকেরা ধান ক্ষেত থেকে ধান কাটা- মারাই শুরু করেছেন। কৃষকেরা আশাবাদী ৮/১০ দিনের মধ্যে ধান কাটামারী শেষ হবে।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষবাদ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net