1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুতে ট্রাক চাপায় ইউপি মেম্বার নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

রামুতে ট্রাক চাপায় ইউপি মেম্বার নিহত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩৭ বার

কক্সবাজারের রামুতে মিনিট্রাক চাপায় রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর নিহত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে রামু সরকারি কলেজ গেইটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

এই ঘটনাকে রহস্যজনক দাবি করেছেন নিহতের স্বজনেরা। তারা বলছেন, পরিকল্পিতভাবে চাপা দিয়ে জুবাইরকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজারগামী মোটর সাইকেল আরোহী জুবাইরকে পিছন থেকে বালুবাহী মিনিট্রাক চাপা দেয়। এতে তার মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। পথচারিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন।

জানা গেছে- ঘাতক গাড়িটির মালিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন এবং চালক নাছির একই ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা।

রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু জানিয়েছেন, মো. জুবাইরকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net