1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভীতি প্রদর্শন: থানায় পিটিশন মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ডেমরায় নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভীতি প্রদর্শন: থানায় পিটিশন মামলা

মো.বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪১৪ বার

রাজধানীর ডেমরায় মোঃ রুবেল নামে এক লম্পট পূর্ব পরিকল্পিতভাবে তার নিজের স্ত্রীর ছবি এডিট করে অশ্লীল আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রচার করে পর্নোগ্রাফি উদযাপনের মাধ্যমে মর্যাদা হানিও করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে আদালতের নির্দেশে অভিযুক্ত ৩ জনকে আসামি করে ডেমরা থানায় একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন-ভুক্তভোগীর প্রথম স্বামী নোয়াখালীর সোনাইমুড়ি থানার মৃত আব্দুল গুরফানের ছেলে মোঃ হেলাল, ভুক্তভোগের দ্বিতীয় স্বামী মোঃ রুবেল ও তার সহযোগী সুমা বেগম। এদিকে রুবেল ও সুমা বেগম গেন্ডারিয়া স্টাফ কোয়ার্টার পুরান পাঁচ তলায় বসবাস করেন।

ভুক্তভোগী ও মামলার পিটিশন সূত্রে জানা যায়, বিগত ২০১৬ সালের এপ্রিল মাসে ভুক্তভোগীর বিয়ে হয় মামলার ১ নং আসামি হেলালের সঙ্গে। পরবর্তীতে হেলাল ভুক্তভোগী কে কাজের উদ্দেশ্যে ভিসার মাধ্যমে সৌদি আরবে নিয়ে গিয়ে পতিতাবৃত্তির জায়গায় পাসপোর্ট ও দরকারী কাগজপত্র সহ বিক্রি করে দেয়। এদিকে কিছুদিনের মধ্যে আটক অবস্থা থেকে কৌশলে মুক্ত হয়ে ওই ভুক্তভোগী সৌদি আরবে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে আসেন এবং একা ঘুরে বেড়াতে থাকেন। এদিকে ওই মহিলার প্রথম স্বামী হেলালের বন্ধু রুবেল পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগী কে দুর্বলতার সুযোগ নিয়ে সঙ্গ দিতে থাকেন। তবে হেলালের সঙ্গে রুবেলের বন্ধুত্বের বিষয়ে জানতেন না ওই মহিলা। এদিকে হেলাল ওই মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি পরিকল্পিতভাবে রুবেলের কাছে পাঠায় যা দেখিয়ে সে মহিলাকে ব্ল্যাকমেইল করতে থাকে। একপর্যায়ে রুবেল ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

আরো জানা যায়, ভুক্তভোগী মহিলাটি একটা সময় রুবেলকে বিয়ের জন্য চাপ দিলে তারা বিয়ে করেন। এদিকে বিয়ের পর থেকেই রুবেল ও তার সহযোগী সময় মহিলাটিকে তাদের ঘরে আটকে রেখে জোরপূর্বক খদ্দেরের মাধ্যমে পতিতাবৃত্তি করায়। গত ৪ জুলাই একইভাবে রুবেল ও তার সহযোগী সুমা মহিলাটিকে তাদের ঘরে আটকে রেখে পতিতা বৃত্তি করায়। একইসঙ্গে মহিলার প্রথম স্বামী হেলালের পরিকল্পনায় রুবেল মহিলাটির ছবি এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যাতে সে পতিতাবৃত্তিতে আপত্তি না করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net