1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

নকলায় জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৫৯ বার

শেরপুরের নকলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপকারভোগীদের কাছে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

এসময় ইউএনও বুলবুল আহম্মেদ বলেন, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। নকলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপকারভোগীদের মাঝে ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি ও ঘর পাচ্ছে। ঘরগুলো নির্মাণ কাজের গুণগত মান ঠিক রাখতে সর্বদা তদারকি করা হচ্ছে। ইতোপূর্বে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নকলায় ১৩০টি পরিবার ঘর ও জমি পেয়েছে।

প্রেস ব্র্রিফিংয়ে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুতের এজিএম মো. মতিউর রহমানসহ উপজেলায় কর্মরত গণমাধমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net