1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে দুই বসতঘর ভস্মীভূত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

ঈদগাঁওতে দুই বসতঘর ভস্মীভূত

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৭২ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে দুই বসতঘর আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় ওই ইউনিয়নের খামারপাড়া (৪ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিকেরা হলেন- ওই এলাকার মৃত সোলতান আহমদের দুই ছেলে নুরুল আবছার ও মোঃ রাশেদ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী সূত্র জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আগুন নেভাতে আসা ইদ্রিস মিয়া জানান, আবছারের বাড়ী থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং কিছুক্ষনের মধ্যে আগুনে পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

পরবর্তীতে পাশ্ববর্তী রাশেদের বাড়ীতেও আগুন লেগে গিয়ে দুটো বাড়ীই দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী এসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে।

কিছুক্ষন পর ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল হালিমের নের্তৃত্বে একদল পুলিশ এলাকাবাসীর সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পরে রামু থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে জ্বলে পুড়ে সব শেষ।

ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক নুরুল আবছার ও রাশেদ জানান, আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

রামু ফায়ার স্টেশনের স্টেশন লিডার মোঃ হাসান চৌং জানান, আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net