1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল হুদা মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীকে ঈদ পোষাক দিলো মানবিক বন্ধু ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

আল হুদা মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীকে ঈদ পোষাক দিলো মানবিক বন্ধু ফাউন্ডেশন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৭২ বার

মানবিক বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে আল হুদা মহিলা মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে আজ।

প্রতিষ্ঠার বছর পেরিয়েছে মাত্র, কিন্তু মানবতার কল্যাণে নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেই চলেছে সংগঠনটি।

এতদঞ্চলেরই বিভিন্ন স্কুল ব্যাচ্ কেন্দ্রীক বন্ধুরা এই সংগঠন মেসেঞ্জার গ্রুপ ভিত্তিক যোগাযোগে নিয়মিতই সক্রিয় থাকেন। যারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

আজ শুক্রবার (১ জুলাই) হাটহাজারী পৌরসভার মিরেরহাটে অবস্থিত আল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানায় এবারের ইভেন্টটি আয়োজন করেছেন তারা। সংগঠনের সভাপতি মোঃ আবু সায়েম আজ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর মোহাম্মদ কাসেম এর সভাপতিত্বে এতে আলোচনা করেন- মানবিক বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল আলম শিমুল, অর্থ সম্পাদক নুরুল আলম, যোগাযোগ সম্পাদক নাজিম (প্রাণ), কার্যনির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন, মোঃ হাসানুল আযম সুমন ও মোঃ হানিফ মুন্সি।

মানবিক বন্ধু ফাউন্ডেশনের পক্ষে আজ মহিলা মাদরাসার দুইশো এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে পোষাক বিতরণ করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোছাম্মৎ শামসুন্নাহার। তিনি নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা মতামত উপস্থাপন করেন।

মাদরাসা কর্তৃপক্ষ এসময় সকল মেহমানদেরকে মাদরাসার ক্লাশরুম, হেফজ বিভাগ ভবন এবং নির্মানাধীন ভবনটি ঘুরিয়ে পরিদর্শন করান। সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্খীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net