1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালাইয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও’র কর্মকর্তা গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা?

কালাইয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও’র কর্মকর্তা গ্রেফতার ২

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৮৭ বার

জয়পুরহাটের কালাই উপজেলায় আমানতের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এনজিও’র সভাপতি ও উপজেলার সুড়াইল গ্রামের আব্দুল লতিফের ছেলে যোবায়ের হোসেন এবং একই এনজিও’র কোষাধ্যক্ষ ও গ্রামের মৃত অলিমুদ্দিন সাখিদারের ছেলে আব্দুল কাদের বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবারে জেলার সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার নামক একটি এনজিও আমানতের অর্থ আত্মসাতের অভিযোগে ভূক্তভোগীরা কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সুড়াইল মোড়ে ওই এনজিও’র সভাপতি যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের নামে মানববন্ধন ও বিক্ষোভ করে। বিভিন্ন গণমাধ্যমে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবেদন প্রকাশ হয়েছে। তখন ওই এনজিও’র কর্মকর্তারা নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদের। তবে সংবাদ সম্মেলনের পরেই ওই এনজিও’র সভাপতি যোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। এঘটনার খবর ছড়িয়ে পড়লে আমানতকারীরা থানায় মামলা করার জন্য ভীড় জমাতে থাকে। এঘটনায় একাধিক মামলা হবে বলে ধারণা করছে পুলিশ। ওই এনজিও’র সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী পালাতক রয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার সভাপতি যোবায়ের হোসেন ও কোষাধ্যক্ষ আব্দুল কাদেরকে গ্রেফতার করলেও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ওরফে গোলাম রব্বানী পালাতক রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net