1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় মাদক মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

কুষ্টিয়ায় মাদক মামলায় ১জনের ১০ বছর কারাদন্ড

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯৮ বার

কুষ্টিয়ায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সফিকুল আলম ওরফে শাহিন নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন:
কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন রোডের বাসিন্দার ও আড়ুয়ার
চৌধুরী আবুল হোসেনের ছেলে
সফিকুল আলম শাহিন চৌধুরী ।

রায় ঘোষণার সময় আসামি সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বরে পুলিশ গোপন সংবাদে জানতে পারেন কুষ্টিয়া এন.এস রোডস্থ একতারা মোড়ে নির্মানাধীন নুর টাওয়ারের সামনে আসামী সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে আসামী সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং তাহার শরীর তল্লাশী করে পরিহিত সাদা পায়জামার ডান পকেটে থাকা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ওই দিন বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, যুব সমাজ ধ্বংস করার জন্য হেরোইন ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক চক্রের সদস্যরা। তাই সফিকুল আলম ওরফে শাহিন চৌধুরী মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদন্ডের দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net