1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ধর্ষনের অভিযোগে আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

গুইমারায় ধর্ষনের অভিযোগে আটক-১

আবদুল আলী।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪০০ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের রহমত উল্লাহর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে জয়নাল আবেদীন (লালটু) ১ জনকে আটক করেছে পুলিশ।
গুইমারা থানায় ২৩ জুলাই ধর্ষিতা মামলা করলে ধর্ষকে গ্রেফতার করে। ২৪ জুলাই ২০২২ সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি আদালতে প্রেরণ করেছে।

অভিযোগে জানাযায়, গত ১ মে ২০২২ গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়া খাম্বা এলাকার বাসিন্দা রহমত উল্লাহর স্ত্রী ঔষদ কিনার জন্য হাতিমুড়া বাজারে অবস্থান করে তৎক্ষনাত একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে এসে তাকে বাড়ি যাবে কিনা জিজ্ঞাসা করলে সে বাড়িতে যাবে বলে গাড়িতে উঠে। এক পর্যায়ে রাস্তার মাঝামাঝিতে মোটরসাকেলে সমস্যা হয়েছে বলে গাড়ি দাড়া-করিয়ে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাদী রহমত উল্লাহর স্ত্রীকে টানা-হেচড়া করে জোর পূর্বক রাস্তার পাশেই এক কাঠাঁল বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ধর্ষনের পর কাউকে কিছু বললে জানে মেরে ফেলবে এবং এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে রহমত উল্লাহর স্ত্রী নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করে। কিছুদিন রহমত উল্লাহ তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসলে আসামি জয়নাল আবেদীন আবারো তাকে ধর্ষনের চেষ্ঠা চালায়। নিরুপায় হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) তৎসহ ৪৪৭/৩২৩/৫০৬ ধারায় ধর্ষিতা বাদী হয়ে গুইমারা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে যার মামলা নং-০২/২০ তারিখ ২৩/০৭/২০২২ইং,।

এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রশিদ জানান, রহমত উল্লাহর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আসামী জয়নাল আবেদীন কে আটক করে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net