1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ওমান প্রবাসী ফখরুল হত্যার চার বছর পর র‌্যাবের হাতে গ্রেপ্তার কালন মেম্বার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাউজানে ওমান প্রবাসী ফখরুল হত্যার চার বছর পর র‌্যাবের হাতে গ্রেপ্তার কালন মেম্বার

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৮৫ বার

চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. নজরুল ইসলাম ওরফে কালনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সেই চিকদাইর ইউপি সাবেক মেম্বার।দীর্ঘদিন পলাতক ছিল।সোমবার সন্ধ্যায় উপজেলার চিকদাই ইউনিয়নের দক্ষিণ সর্ত্তা এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নজরুল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গত ২০১৮ সালের ১৮ অক্টোবর ফখরুলের সাবেক স্ত্রী উম্মে হাবিবা ও তার মা রাশেদা আক্তার (ফখরুলের শ্বাশুড়ী) জবাই করে নিজেদের শরীরে ও বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

তাদের চিৎকারে এগিয়ে যাওয়ার কথা জানালেও নজরুলকে সন্দেহজনক মনে হওয়ায় তদন্তে নামে পুলিশ। পরে সম্পৃক্ততা পাওয়ায় বিজ্ঞ আদালত মো. নজরুল ইসলাম ওরফে কালন (সাবেক মেম্বার) এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নিহত ফখরুল ইসলাম রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখীল এলাকার হালদার খান চৌধুরী বাড়ির তাজুল ইসলামের ছেলে।এ হত্যাকান্ডের শিকার ফখরুলের বড় ভাই বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ফখরুল হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে র‌্যাব-৭ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, পরকীয়ার জের ধরে প্রবাসী ফখরুল ইসলামের সঙ্গে উম্মে হাবিবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net