ঢাকা   ১২:৩৪:৩৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

আনোয়ারা কর্মজীবী নারীদের ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৯৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারায় কর্মজীবী নারীর শিশুদের জন্য ডেকে কেয়ার সেন্টার চালু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরাতন কক্ষে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ডে কেয়ার সেন্টারের কার্যক্রম পরিষদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ্, প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, শিশু সন্তানকে নিয়ে কর্মজীবী মায়েরা উদ্বেগ, উৎকন্ঠার মধ্যে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের পূরাতন কক্ষটিকে ডে কেয়ার সেন্টারে রূপান্তরের পরিকল্পনা করেছিলাম।

তিনি আরও বলেন, পূর্ণ ভালোবাসা ও মাতৃত্ব স্নেহে শিশুদের লালন-পালনের নিশ্চয়তাসহ সারা দিন প্রি-স্কুলিং, আঁকা, গান গাওয়া, নাচসহ ইত্যাদির প্রাথমিক শিক্ষাও এখানে রয়েছে।পুরো ডে কেয়ার সিসি ক্যামরায় নজরদারীতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি