ঢাকা   ০৬:৪৮:৪৯ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

খুটাখালীতে আইনি লড়াই করে জমি ফিরে পেলেও চাষাবাদে বাঁধা দানের অভিযোগ!

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৪১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অবশেষে দীর্ঘবছর পর আইনি লড়াই শেষে ক্রয়সুত্রে মালিকানাধীন জমি ফিরে পেল চিকিৎসকের পরিবার।

মামলা পরবর্তী সময় থেকে ডাঃ আহমদ ছৈয়দের মৃত্যুতে এ পরিবারের সদস্যরা সম্পত্তি উদ্ধারে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে আসছেন। সর্বশেষ সিনিয়র সহকারী জজ আদালত চকরিয়া বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও প্রতিপক্ষের লোকজন জমিতে চাষাবাদ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এমনতর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্রামে। এ ঘটনায় ডাঃ পরিবার বর্তমানে চরম আতংকে দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

মামলার বাদী ডাঃ আহমদ ছৈয়দ হেলালীর স্ত্রী আফরুজা খানম রুমা বলেন, চকরিয়া উপজেলার খুটাখালী মৌজার আরএস খতিয়ান নং ৩২৫/১, এমআরআর খতিয়ান নং ৩৪২, আরএস দাগ নং ৮৩৬,৮৩৯,৮৪২,৮৭৮ দাগাদির হাল বিএস ৩৮ নং খতিয়ানের ৯৪৪,৯৪৭ ও ৯৫২ দাগাদির আন্দর
নাল ০.৭৬ একর জমি বিগত ২৪/৯/১৯৯১ সালে ৩১৪১ নং রেজিঃ কবলা দলিলমুলে হাজী মমতাজ আহমদ থেকে আমি এবং আমার স্বামীর নামে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম।
যার নামজারি খতিয়ান নং ১০৫০ সৃজিত হয়।

তৎমধ্যে আমাদের খরিদা বাকী ০.০৫ একর জমি জনৈক ফরিদুল ইসলাম নামজারি করেন। তার বিরুদ্ধে মাননীয় সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া রিভিউ মিচ মামলা করা হয়। মামলা নং ৩৯৮(২)/২০১১ইং। মামলায় সৃজিত ৯৮৩ নং খতিয়ানের বিএস ৯৪৪ নং দাগের আন্দর ০.০৫ একর জমি মুল বিএস ৩৮ নং খতিয়ানে পুনঃ বহালের নির্দেশ দেন।পরবর্তীতে আমাদের নামে ০.০৫ একর জমি নিয়ে ১২০৪ নং নামজারি খতিয়ান সৃজন করা হয়।

সে থেকে জমিতে মাটি ভরাট, গাছের চারা রোপন,ঘেরাবেড়া দিয়ে বাকী অংশে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে দিনাতিপাত করছি। এমনকি জমির একটি অংশে বাৎসরিক চুক্তিতে আবুল খায়ের কোম্পানির নিকট সাইনবোর্ড ভাড়া দিয়েছি।

তিনি বলেন, বিবাদী পক্ষের লোকজন নালিশী জমি জোরপুর্বক বেআইনিভাবে দখল করতে মরিয়া হয়ে উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করে স্থানীয় কতিপয় প্রভাবশালীর যোগসাজসে দীর্ঘদিন ধরে জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে খুটাখালী নয়াপাড়ার মাহবুবুর রশিদ গং।

মরহুম ডাঃ আহমদ ছৈয়দের পুত্র হিমেল বলেন, আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন।আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় মাহবুবুর রশিদ গং জমি দখলে নিতে চেষ্টা চালাচ্ছে। আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের জমি উদ্ধার-ফেরত দিতে আদালতের আদেশ বারবার উপেক্ষিত হওয়ার কারণে নিষেধাজ্ঞা দায়ের করা হয়।

হিমেল দাবি করেন, মূলত দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশনা মোতাবেক জমি ফেরত পেতে একটি পর্যায়ে পৌঁছালে ঠিক ওইসময়ে স্থানীয় প্রভাবশালী মহল চাষাবাদে বল প্রয়োগের পাঁয়তারায় মেতে উঠেছে।
তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি