1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুন্নবী মাস্টারের জানাজা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

গুইমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুন্নবী মাস্টারের জানাজা সম্পন্ন

আবদুল আলী।
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৩৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুন্নবী মাস্টার এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: ওসমান গণি ।

২১ আগস্ট ২০২২ রবিবার বাদ যোহর গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্যা মানুষের উপস্থিতিতে নুরুন্নবী মাস্টার’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কর্মসংস্থা বিষয়ক সহ সম্পাদক সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফসার উপস্থিত ছিলেন।

এছাড়াও গুইমারা, মানিকছড়ি, মাটিরাঙ্গার, রামগড় লক্ষীছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি সদর, পানচড়ি ও দীঘিনালাসহ ৯টি উপজেলার বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জানাজার নামাজে অংশ গ্রহন করেন। দাফন শেষে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া মৃত নুরুন্নবী মাস্টারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মো: নুরুন্নবী মাস্টারের মৃত্যুর সংবাদ শুনে সকাল ১০ টায় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মৃতব্যক্তির পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করে শান্তনা দেন।

উল্লেখ্য যে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তার দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান। জানাজা শেষে গুইমারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net