1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘরপোড়া তিন পরিবারকে ১৬ বান টিন দিল 'মানবতার ডাক' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

ঘরপোড়া তিন পরিবারকে ১৬ বান টিন দিল ‘মানবতার ডাক’

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪২৮ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে আগুনে ঘরপোড়া কাঁচামাল ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, রাজমিস্ত্রী রফিকুল ইসলাম ও আখের রস বিক্রেতা বাবুল মিয়াকে ঘর করার জন্য ‘মানবতার ডাক’ সংগঠনের পক্ষ থেকে ১৬ বান টিন প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সংগঠনের সদস্যরা জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউপির পিটুয়ার পোড়া বাড়িতে গিয়ে এ অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কাদিরজঙ্গল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন, ৫ নং ওয়ার্ড মেম্বার আবুল খায়ের সুমন, ‘মানবতার ডাক’ সংগঠনের সহ-সভাপতি এম এ কামাল, সাধারণ সম্পাদক আনোয়ার সিরাজী, সহ-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন, কার্যকরি সদস্য দানিস
মিয়া, আল হাদিস প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত সাড়ে ১১টায় উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া পশ্চিমপাড়া গ্রামে রান্নাঘর থেকে আগুন লেগে তাদের নগদ অর্থ, বসতবাড়ি ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়। এতে তাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net