1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে মাও. নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

চন্দনাইশে মাও. নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৯৬ বার

মাও. নুরুল ইসলাম ফারুকী’র হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ ইসলামী ফ্রন্ট, যুব ও ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশ শাখার এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ২৬ আগস্ট বিকালে শায়খূল হাদীস, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাও. নুরুল ইসলাম ফারুকী’র হত্যার বিচার বিলম্বিত হওয়ায় দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। এ হত্যা কান্ডের বিচারের দাবীতে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট পৌরসভার সভাপতি মুফতি আমিনুর রহমান রেজভী’র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন ইসলামী ফ্রন্ট নেতা মাজহারুল হেলাল, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নূরের রহমান রনি, যুবসেনা নেতা মাও. আবু ইউসুফ নূর, আবদুল মুবিন, ইমতিয়াজ আহমেদ, মুহাম্মদ আরমান হোসাইন, মুহাম্মদ আরাফাত হোসাইন, আব্দুল আলিম রেজভী, মিজানুর রহমান, তারেক রহমান, সেকান্দর ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ২০১৪ সালের ২৭ আগষ্ট তাকে হত্যা করা হলেও অদ্যবধি সে মামলার বিচার কার্যক্রম শেষ হয়নি। মামলায় বর্ণিত ছয় টিভি উপস্থাপককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে শুধু ফারুকী হত্যা নয় দেশজুড়ে জঙ্গীবাদ বিস্তারের অনেক তথ্য উঠে আসতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net