ঢাকা   ১২:৫৮:৩৭ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহরিয়ার মাহমুদ রিয়াদ:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকোরিয়া উপজেলাস্থ চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকাল সাতটায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। সকাল সাড়ে সাতটায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ ও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক রেলী বের করা হয়।
চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ আলহাজ্ব জাফর আলম সিআইপি’র সার্বিক তত্ত্বাবধানে এবং সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন চৌধুরী ও বিআরডিবি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব আব্দুল হাকিম কন্ট্রাক্টর।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, এমইউপি রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট জিয়াবুল হক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এম.ডি আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সকলের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর গণভোজ পরিবেশন করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি