1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীর আলোচিত শিক্ষক দম্পতির রহস্যজনক হত্যা কান্ডের বিচারের দাবিতে মহা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টঙ্গীর আলোচিত শিক্ষক দম্পতির রহস্যজনক হত্যা কান্ডের বিচারের দাবিতে মহা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪০২ বার

গাজীপুর মহানগর টঙ্গীর আলোচিত শিক্ষক দম্পতির রহস্যজনক হত্যা কান্ডের বিচারের দাবিতে মহা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।

টঙ্গীর শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার সহধর্মিণী আমজাদ আলী গার্লস স্কুলের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলির রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে শনিবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই প্রতিষ্ঠানের সামনে আলাদা আলাদা ২ টি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আমজাদ আলী গার্লস স্কুলের ছাত্রীরা বেলা ১১ টায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কে এবং শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২ টায় বিসিক সড়কে অবস্থান করে এ শিক্ষক দম্পতি হত্যাকান্ডের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সভা ও মানববন্ধন ২ টিতে সংহতি প্রকাশ করে সুষ্ঠু তদন্তপূবক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারসহ বিচার দাবি করে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, আমজাদ আলী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন সেলিম, আশরাফ টেক্সটাইল মিলস স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ – সভাপতি সৈয়দ আতিক, শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, মোতাহার হোসেন, শিলমুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে টংগী ও গাজীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net