ঢাকা   ১১:৪০:৫২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

নকলায় ১০ জুয়াড়ী সহ ১৩ জন গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুর জেলার নকলা উপজেলায় ১০ জুয়াড়ী সহ ১৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে নকলা থানা পুলিশ। ২ আগষ্ট নকলা থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করিয়া ১০ জন জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করে এবং সাজা প্রাপ্ত ০১ জন আসামী ও নিয়মিত মামলায় ০১ জন অটোরিক্সা চোরকে গ্রেফতার এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০১ জন আসামী সহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করে।
গ্রেফতার কৃত আসামিদের নাম মো: আজিজুল হক(৩৫) পিতা -মৃত ইমান আলী, খোরশেদ আলম, পিতা মৃত রহিম উদ্দিন, খোরশেদ আলম, পিতা মৃত জুলহাজ উদ্দিন,মোঃ সোহেল(২৭),পিতা মৃত হায়েত উল্লাহ,মো: কামরুল ইসলাম(৩৫) পিতা-মৃত সোরহাব আলি,মো: ময়দান আলী (৪৫),পিতা- মৃত ঈমান আলি,মো: আকরাম হোসেন(৪০) পিতা মৃত- মোহাম্মদ আলি কবিরাজ, মো: নিজাম উদ্দিন(৫৫) পিতা মৃত- ইসমত আলি সকল আসামিদের বাড়ি পাঠাকাটা, মো:বিল্লাল হোসেন(৪০) পিতা- মৃত সিরাজুল হক গ্রাম- টালকি, আবু তাহের(৬০), পিতা মৃত সোহরাব আলী গ্রাম টালকি পূর্ব পাড়া। নকলা থানা অফিসার ইনচার্জ মো: মুশফিকুর রহমান বলেন, মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল জনপ্রতিনিধি, এলাকার সচেতনদের এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম থেকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এলাকার মাদক এবং জুয়া নির্মূল করা সম্ভব। মাদক এবং জুয়ার ছোবলে যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ আপনার সন্তান কোথায় কার সঙ্গে মিশছে এবং মাদক এবং জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ল কি না সেটা আপনি নজরে রাখবেন, খোঁজখবর নেবেন। আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত। যেকোনো সময় আপনারা যেকোনো বিপদে আমাকে ফোন করবেন, অবশ্যই সহযোগিতা পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি