1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নবীনগরে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৪২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দাল্লা গ্রামে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে বসতঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দাল্লা গ্রামের আনু মিয়া (৫৫) গত ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় তার আপন বড় ভাইয়ের ছেলে পিন্টু মিয়া (৪০), দেলায়ার হোসেন (৩২), বড়ভাই ফেরদৌস মিয়া (৬০), ভাতিজা মাসুম (৩২), মামুন (২৮), আরেক বড়ভাই তাকাদ্দৌস মিয়া (৫৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মহামান্য আদালত বিষয়টি আমলে নিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। এবং নবীনগর থানা পুলিশ কে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।

মামলার বাদি আনু মিয়া জানান, আদালতের নির্দেশ অমান্য করে তার ভাতিজা পিন্টু মিয়া গত দুদিন যাবত তার নালিশা ভূমিতে বসত ঘর নির্মাণ করেছেন। মামলা করে এখন তিনি ও তার পরিবার প্রাণনাশের ভয়ে নিজ ঘরে গৃহবন্দী অবস্থায় আছেন।

সরজমিনে নতুন টিনের বসত ঘর নির্মাণের দৃশ্য দেখা গেলেও নির্মাণকারি কাউকে খোজে পাওয়া যায় নাই। পুলিশ ও সাংবাদিক আসার খবর পেয়েই নাকি তারা পালিয়ে গেছেন। এসময় অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net