1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে- নবীনগরে শোকসভায় এমপি এবাদুল করিম বুলবুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে- নবীনগরে শোকসভায় এমপি এবাদুল করিম বুলবুল

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৪৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগজ্ঞ ও বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বড়িকান্দি গণিশাহ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক আলোচনাসভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর অবদান শোধ করার মতো না, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে।

বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়ার সভাপত্বিতে ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহেল ও প্রভাষক আবু হানিফ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য শাহরিয়ার বাদল, জসিম উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ইয়াবের হোসেন জামিল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক পিন্টু ভদ্র, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম টিপু, আওয়ামীলীগের সভাপতি মাইনুল হক শিকদার, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার শিউলি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net