1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনামূল্যে চিকিৎসা সেবা, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে রামগড় ৪৩ বিজিবির জাতীয় শোক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

বিনামূল্যে চিকিৎসা সেবা, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে রামগড় ৪৩ বিজিবির জাতীয় শোক দিবস পালন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার

রামগড় ৪৩ বিজিবি’র উদ্যোগে জোন এলাকাধীন গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রামগড় ব্যাটালিয়ণ (৪৩ বিজিবি)।

১৫ আগস্ট সোমবার সকাল ৯টায় জোন সদর দপ্তরে ৫০জন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।
সকাল ১০টায় জোন অধিনস্থ বাগান বাজার বিওপি সংলগ্ন বাজারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন জোন অধিনায়ক। এ কর্মসূচির আওতায় এলাকার হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কয়েক শতাধিক মানুষকে ঔষধ বিতরণ সহ ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পরে দুপুর ১২টায় শহীদ আফতাবুল কাদের বিদ্যানিকেতনে শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, এ বিশেষ দিনেই জোন এলাকাতে বসবাসরত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দুস্থদেরকে খাদ্য সহায়তা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বিজিবি সীমান্ত সু-রক্ষার পাশাপাশি অতীতের ন‍্যায় এসব মানবিক কার্যক্রমে অংশ নিবে এবং এটি চলমান থাকবে।
এসময় রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, মেজর ডাঃ মাহবুব আলম ও সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net