1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলার রায়ে ১জনের মৃত্যুদন্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলার রায়ে ১জনের মৃত্যুদন্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৭৭ বার

মাগুরায় কলেজ ছাত্র মেহেদি হাসান পাভেল (১৮) হত্যা মামলার রায়ে সেলিম আজাদ (৫০) নামে একজনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

৩১ আগস্ট বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। মামলা সূত্র জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট রাতের বেলা মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের ইসরাইল মুন্সির ছেলে সেলিম আজাদ গ্রামের পাঠাগারে টেলিভিশন দেখার নাম করে প্রতিবেশি মেহেদি হাসান পাভেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনার পর রাত ৩ টার দিকে বাড়ির পাশে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পর নিহত মেহিদি হাসান পাভেলের বাবা রেজাউর রহমান রিজু মহম্মদপুর থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সেলিম আজাদের স্ত্রী রুমা পারভিন, শ্বশুর আবির হোসেন, শাশুড়ি মোমেনা খাতুন, শ্যালক জাকির হোসেন, সাইদুর রহমান ও সাইদুর রহমানের ছেলে খালিদ হোসেন। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে।

মামলার সরকার পক্ষের আইনজীবী আবু বক্কার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান বলেন, এই হত্যাকাণ্ডটির প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই। বিধায় এই রায় যথাযথ না হওয়ায় সুবিচারের স্বার্থে আমরা উচ্চ আদালতে বিচার প্রার্থনা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net