ঢাকা   ১১:২৮:৩৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

যাত্রীবাহি বাস কেঁড়ে নিল শিক্ষার্থী নাহিদের প্রাণ

বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহি বাস কেঁড়ে নিল শিক্ষার্থী নাজমুল হাসান নাহিদের জীবন। সে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।সোমবার আনুমানিক একটায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ভোলার রতনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মফিজুল ইসলামের ছেলে।

বোরহান উদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবু নোমান জানান, নাহিদ ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়ন এর মফিজুল ইসলামের ছেলে। বোরহানউদ্দিনে খালার বাসায় থেকে আমার বিদ্যালয়ে লেখাপড়া করতো।সোমবার স্কুল বরতিকালীন সময়ে ( লেইজার পিরিয়ড) সাইকেল যোগে দুপুরের খাবার খেতে যাচ্ছিল। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী সেভেন স্টার নামক যাত্রীবাহি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন নাহিদ।স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে আনেন।পরিস্থিতি অবনতি হলে ভোলা সদর হাসপাতাল পরে বরিশাল নেওয়ার পথে মারা যান।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইফুর রহমান বলেন,বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখ জনক।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে।ড্রাইভার গ্রেফতারের চেষ্টা চলছে।মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি