ঢাকা   ০৬:৪১:৫২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

রাউজানের উরকিরচর ইউনিয়নে হালনাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি;
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের উরকিরচর ইউনিয়নে হাল নাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন করলেন চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে হাল নাগাদ ভোটার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় ইতিমধ্যে ২৩ হাজার তরুণ তরুণী ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করা ব্যক্তিদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ আগস্ট সোমবার সকালে উরকিরচর ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্য়ক্রমের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, পরিষদের সচিব তবারক হোসেন. ইউপি সদস্য কাউছার আলম, দিবস বড়ুয়া, নুরুল আজিম জুয়েলসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা। রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনকে ভোটার হওয়ার ফরম পূরণ করেন। রাউজানের বিভিন্ন এলাকায় আগামী ১ সেপ্টেম্বর পর্ষন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে। উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান, ভোটার হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার জন্য আসা নারী-পুরুষরা যাতে ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারে সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা করা হয়েছে। উরকিরচর ইউনিয়নে যাতে কোন ভোটার বাদ না পড়ে সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি