ঢাকা   ০৯:৫৫:২৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

রাউজানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক প্রবাসীর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছে মোটর সাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (২২ )।অপর একজন আরোহী আহত হয়েছে।গতকাল ২৮ আগস্ট রবিবার দুপুর বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান বাইন্যাপুকুর এলাকায় সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটর সাইকেল আরোহী দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এক মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে মৃত্য বলে ঘোষনা করেন।নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল হাসান জানান।অপর আহত মোটর সাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ট্রাকটি ও মোটর সাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।নিহত সাজ্জাদ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকার মৃত আবদুল সালামের পুত্র।সেই মধ্যপ্রাচ্যে ছিলেন।মধ্যপ্রাচ্য থেকে দেশে এসে মোটর সাইকেল ক্রয় করে মোটর সাইকেল নিয়ে চলাচল করতো বলে স্থানীয়রা জানান।অপর মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি