1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় ঐতিহাসিক এসডিও বাংলোর জমি পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রামগড় ঐতিহাসিক এসডিও বাংলোর জমি পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৭৬ বার

বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক রামগড় মহকুমা প্রশাসকের (এসডিও) বাংলো, মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ সংক্রান্তে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সীমান্ত অধিশাখা) মো. ফিরোজ উদ্দিন খলিফা অন্যান্য সদস্যদের নিয়ে মঙ্গলবার দুপুরে রামগড় অফিসটিলাস্থ ঐতিহাসিক এসডিও বাংলো, বিজিবি স্মৃতিস্তম্ভ, উপজেলা মডেল মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। কমিটির অন্য সদস্যরা হলো বিজিবি মহাপরিচালক এর প্রতিনিধি লে: কর্ণেল আনোয়ারুল মাযহার এবং জেলা প্রশাসক খাগড়াছড়ির প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মোঃ আলিমউল্লাহ।

উল্লেখ্য, বিজিবি রামগড় ব্যাটালিয়ন গত ২ আগস্ট ২০২২ এ উপজেলা পরিষদ খতিয়ানভুক্ত ও জেলা প্রশাসকের নামীয় খাস জমিতে বিদ্যমান রামগড় মহকুমা প্রশাসক এর (এসডিও) বাংলো, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অফিসের সামনে অবৈধভাবে পুনরায় কাঁটাতারের বেষ্টনী নির্মাণ কাজ শেষ করে মর্মে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর পর বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net