1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাপলা চাষে বাড়তি আয়। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী

শাপলা চাষে বাড়তি আয়।

নেহাল আহমেদ। রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫৬৩ বার

শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। পুকুর, বিল বা জলাশয়ে ফোটা শাপলা ফুল দেখে আমরা বরাবরই অভ্যস্ত। আমাদের দেশের শিশুরা ছোট বেলা থেকে শাপলা ফুল সম্পর্কে জেনে আসে। কিন্তু শহরের শিশু তারা সচরাচর এই ফুল দেখে না। কারণ শাপলা সাধারণত গ্রামে দেখা যায়। এই শাপলা বর্তমানে বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠোনে চাষ করা হচ্ছে।এ সময়ে গ্রামের খাল বিলে প্রচুর শাপলা দেখা যায়।শাপলা বহু প্রজাতির রয়েছে।রঙ্গিন শাপলা দেখতে মনোমুগ্ধকর। শাপলার অনেক ঔষুধি গুণাগুণ রয়েছে। শাপলা রক্ত দোষ ও বহুমূত্র রোগে অনেক উপকারে আসে। এছাড়াও শাপলা প্রসাবের জ্বালা পোড়া, আমাশয় ও পেট ফাঁপায় উপকারী। শাপলার অন্যান্য ব্যবহার…
শাপলা কে শুধু সবজি হিসেবে খাওয়া হয় তা নয় শাপলার ফলগুলো পাকলে ফেটে যায়। ফলের মধ্যে থাকে কালে ও বাদামী রঙের অসংখ্য বীজ। এই বীজ রোদে শুকিয়ে গরম বালু দিয়ে আগুনে ভেজে খই তৈরি করা যায়। ইলিশ ও চিংড়ি মাছের সাথে রান্না করলে অতুলনীয় স্বাদ পাওয়া যায়।

গুনিজনেরা বলে শাপলাতে নাকি সামান্য পরিমানে মধু থাকে যা আহরণে মৌমাছি ছুটে আসে। আর মৌমাছি যদি কোন বাগানে আসা যাওয়া করে তাহলে না কি সে বাগানে অন্যান্য গাছে পরাগায়ন ভাল হয়। বাগান ফুলে ফলে ভরে উঠে।। সুতরাং আসুন না সবাই শাপলা লাগাই কেননা, কম বেশী সারাবছরই এতে ফুল থাকে। যা সারা দিন ব্যাপী এর সৌন্দর্য বিলিয়ে যায়।শাপলা না‌রি‌কেল চিং‌ড়ির‌ দি‌য়ে দারুন সুস্বাদু একটা রে‌সি‌পি হয়, তাছাড়া শাপলা, না‌রি‌কে‌লের দুধ ও ই‌লিশ দি‌য়েও আ‌রেকটা রে‌সি‌পি হয়। আম্মু জী‌বিত থাক‌তে প্রতি মৌসু‌মে রে‌সি‌পি দু‌টো বাসায় রান্না হ‌তো, আ‌জো চোখ বন্ধ কর‌লে ঘ্রান ও স্বাদ দু‌টোরই ফ্লেভার পাই। অল্প খরচে শাপলা চাষ করে লাভবান হতে পারেন।নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে চারা সংগ্রহ এবং পরামর্শ নিয়ে চাষ করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net