1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তিন বন্ধু মিলে চুরি করতো জনশুণ্য ঘরের জিনিষপত্র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

রাউজানে তিন বন্ধু মিলে চুরি করতো জনশুণ্য ঘরের জিনিষপত্র

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার

চট্টগ্রামের রাউজানে তিন বন্ধু মিলে চুরি করতো জনশূণ্য বসত ঘরের জিনিষপত্র।বসতঘরের ছোটখাটো জিনিষপত্র নয়; টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র চুরি করে বিভিন্ন জনের কাছে গোপনে বিক্রি করতো তিন বন্ধু মিলে। অবশেষে এই তিন বন্ধু ধরা পড়েছে রাউজান থানা পুলিশের জালে। গতকাল ৮ আগষ্ট সোমবার ভোর রাতে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন, রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ি আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালি জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)। জানা যায়,৩ আগষ্ট রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে তিন বন্ধু।ওই জনশূণ্য বসত ঘর থেকে জিনিষপত্র চুরি করেন এ তিন চোরের দল।চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইলা ভট্টচার্য্য বাদি হয়ে মামলা দায়ের করলে থানায়।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন পেশাদার চোর।চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া চোরের দেয়ার তথ্যের ভিক্তিতে চোরাকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। গত গতকাল সোমবার দুপুুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net