1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল আইন বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

আল আইন বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী পালন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৬৭ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করলো দুবাইয়ের আল আইন বঙ্গবন্ধু পরিষদ।

আল আইন সুপার রেস্টুরেন্টের হল রুমে আলতাফ হোসেনের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি আবদুর সবুর। বাংলাদেশ দূতাবাস আবুধাবির লেবার কনসুলেট আবদুল আলিম মিয়া, আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাবেক ২ বারের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শওকত আকবর।

উপস্থিত ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ আমিরাতের আওয়ামী লীগের সভাপতি কাছা উদ্দিন কাছা, আল আইন বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি জহিরুল হক, সহ সভাপতি সেলিম খাঁন, সাবেক সহ সভাপতি মনিরুল হক টুটুল ও শেখ মনছুর।

বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিক এর কুরআন তিলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্যের পর এতে আরো বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাজারী, জাহাঙ্গীর ও সেকান্দর খান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রচার সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ টিপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মোহাম্মদ শাহাজান, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ মোহাম্মদ মুন্না, মোহাম্মদ আলমগীর প্রমুখ। যুগ্ম সম্পাদক ফজুল করিম মাসুদ হাজারীর দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net