1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে চোরাই গরুসহ আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

ঈদগাঁওতে চোরাই গরুসহ আটক-৩

সেলিম উদ্দিন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের
দক্ষিণ মেহেরঘোনা এলাকা থেকে চোরাই গরুসহ ৩ জন গরু চোর আটক করেছে পুলিশ।

২৯ আগষ্ট সোমবার ভোর রাত পৌনে ৫ টার সময় ঈদগাঁও থানা পুলিশ স্থানীয় জনগনের সংবাদের ভিত্তিতে গরুসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তরপাড়া গ্রামের সিরাজ চৌকিদারের পুত্র মোঃ সোনা মিয়া (২১) ও মোতাহারুল হক (২০), একই উপজেলার রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ সৈয়দের পুত্র মোঃ নুরুন্নবী প্রকাশ নুর ইসলাম (২২)। তাদেরকে একইদিন বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই মোঃ সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁওস্থ দক্ষিণ মেহেরঘোনার জনৈক ফরিদ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ১টি চোরাই গরুসহ ৩ জনকে আটক করে। পরে গরু সনাক্ত পুর্বক প্রকৃত মালিক থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং-১২ তাং-২৯/০৮/২০২২ ইং।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম আটকের সত্যতা নিশ্চিত করে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net