1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের কমিটি হস্তান্তর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মীর নাছিরের দোয়া মোনাজাত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের কমিটি হস্তান্তর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মীর নাছিরের দোয়া মোনাজাত

প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৭৬ বার

চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের কমিটি হস্তান্তরের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, ওলামাদলের সমন্বয়ক মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, সবসময় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে আসছি। কারণ, ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ঐক্যবদ্ধ মজবুত অবস্থান ছাড়া বর্তমানের বহুমুখী ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা অনেক কঠিন।
এই সরকারের জুলুম নির্যাতন হতে কেউ রেহায় পাচ্ছেনা। সেখানে আলেম ওলামারা আরো বেশী নির্যাতনের শিকার হচ্ছে। আলেম ওলামারা হচ্ছেন নবী রাসূলের উত্তরসূরী। তারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শনে ভূমিকা রেখেই চলছে। কিন্তু হক্ব কথা বলার কারণে সরকার সেই নবী রাসূলের ওয়ারিশদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্ধী রেখে জুলুম নির্যাতন চালাচ্ছে। জুলুম নির্যাতন হতে রেহাই পেতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
গতকাল সোমবার সন্ধ্যায় জনাব মীর মোহাম্মদ নাছির উদ্দিন নগরীর চট্টেশ্বরী রোডস্থ ডালিয়া কুঞ্জের নিজ বাস ভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি হস্তান্তর করার সময় উপরোক্ত বক্তব্য রাখেন।
জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা হাফেজ মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সদস্য সচিব মাওলানা হাফেজ জাবের হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি জামাল হোসেন, জেলা ওলামাদলের নবনির্বাচিত যুগ্মআহ্বায়ক মাওলানা নোমান ফারুকী,মাওলানা ইসমাইল আশরাফী, হাফেজ সেলিম, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা করিম, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন পুকুরী, বাঁশখালী পৌরসভা ওলামাদলের আহ্বায়ক মৌলভী হোসাইন, মাওলানা মোজামেল, মাওলানা ফোরকান প্রমূখ। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net