1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ঘরে ছাদে ৭০ প্রজাতির ফলের গাছ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে ঘরে ছাদে ৭০ প্রজাতির ফলের গাছ !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫৯৬ বার

ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়ার মিন্টু আহমেদ। গাছের প্রতি তার ভালোবাসা ছোট থেকেই। প্রচণ্ড ইচ্ছা ছিল বাগান করার। শহরে বাগান করার মতো ভালো কোনো পরিবেশ নেই ! তাই বাসার ঘরে ছাদেই গড়ে তুলেছেন বাগান। যেখানে রয়েছে ৭০ প্রজাতির ফলের গাছ। ফল ও সবজির বাগান করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের সঙ্গে ঘরের ছাদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি। মিন্টু আহমেদ বলেন, ইউটিউবে প্রথম ছাদে বাগান দেখেন তিনি। এরপর থেকে আগ্রহ জাগে, কীভাবে নিজের বাসার ঘরের ছাদে করা যায় একটি বাগান। যা একই সঙ্গে পুষ্টির অভাব দূর করবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও করবে। তিনি আরও বলেন, আমি বিভিন্ন দেশে ঘুরতে যেতাম, সেখানেও এই বিষয়টি নজরে পড়ে। এই থেকেই ধীরে ধীরে বাগান করা শুরু। ‘আমি প্রথমে তিনটি গাছ নিয়ে এই বাগান শুরু করি। একটি লেবু গাছ, একটি আম গাছ ও একটি মাল্টা গাছ।

এরপর যখন দেখি ফলন অনেক ভালো হচ্ছে, তখন আমি আরও ফলের চারা নিয়ে আসা শুরু করি। ’ধীরে ধীরে বাড়তে থাকে মিন্টুর বাগানে গাছের সংখ্যা। তার ঘরের ছাদবাগানে রয়েছে- আম (১৪ জাতের), লিচু, কাঁঠাল, কমলা (৪ জাতের), মাল্টা (৩ জাতের), পেয়ারা (২ জাতের), কামরাঙা, আমড়া, জলপাই, সফেদা, শরিফা, আমলকী, বেদেনা, জাম্বুরা, জামরুল (২ জাতের), বেল, আতা, করম-চা, আপেল, নাশপাতি, ড্রাগন, আঙ্গুর (৩ জাতের), বরই (২ জাতের), লেবু (২ জাতের), ডালিমসহ দেশি-বিদেশি ৭০ প্রজাতির ফলের গাছ। ছাদের এই বাগানের উৎপাদিত ফল যেমন নিজেদের চাহিদা মেটায়, অন্যদিকে প্রতিবেশী আত্মীয়-স্বজনদের মাঝেও বিতরণ করেন। বাগান দেখতে অনেকেই আসছে তার বাড়িতে। ফেসবুকে মিন্টুর বাগানের কথা জেনে দেখতে এসেছেন প্রকৃতিপ্রেমী রাকিব আল রিয়াদ। তিনি বলেন, এই বাগানের কথা বেশ কিছুদিন ধরেই শুনছি, সেই সঙ্গে ফেসবুকে দেখেছি। আজ চলে এলাম দেখার জন্য, বেশ ভালো লাগল। প্রতিবেশী জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন দেখি মিন্টু ভাইয়ের বাসায় লোকজন আসেন বাগানটি দেখার জন্য। মিন্টু আহমেদ বলেন, আমার মতে, যাদের বাসার ঘরের ছাদ আছে, তারা সবাই এমন বাগান করতে পারে। এটি যেমন ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, মিন্টু আহমেদ বাসার ছাদে অসাধারণ একটি বাগান করেছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net