1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল থানার ওসি পরিচয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল থানার ওসি পরিচয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি!

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৯১ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবালের পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল ফোন নম্বর দিয়ে চাঁদা দাবি করে টাকা আদায় করা হচ্ছে। রাণীশংকৈলে গত ২৭ জুলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরবর্তী সহিংসতার ঘটনায় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) বাদী হয়ে ৮শ’ আসামি করে মামলা করা হয়। আর এ সুযোগে ওসি পরিচয় দিয়ে অজ্ঞাতনামার মামলার বিভিন্ন আসামি, ইউনিয়ন পরিষদ মেম্বার সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে প্রতারক চক্র।

৩ আগষ্ট বুধবার সকালে এ তথ্য জানান, ওসি এসএম জাহিদ ইকবাল। তিনি বলেন, ওসি’র পরিচয়ে একটি প্রতারক চক্র বিভিন্নভাবে মোটা অঙ্কের টাকা দাবী করছে, আমরা নাম্বার গুলো যাচাই করার চেষ্টা করছি।
তিনি আরো জানান, ওসি’র পরিচয়ে মুঠোফোন নম্বর থেকে একটি প্রতারক চক্র কিছুদিন ধরে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের মেম্বার , ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করে।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সকল ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করে সতর্ক করে দেন তিনি। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান, তিনি।

স্হানীয়রা বলছেন, ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক ৩টি অজ্ঞাতনামা মামলার ভয়ে গত কয়েকদিন ধরেই চলছে পুলিশের নামে চাঁদাবাজি। এলাকাছাড়া নিরিহ মানুষের উপর যেন এটি মরার উপর খড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। গত ২৭ জুলাই বাচোর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাংবাড়ী ভিএফ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমান সহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেপ্তার আতংঙ্কে রয়েছে এলাকাবাসি। এ সুযোগে ওসি পরিচয়ে চলছে নিরব চাঁদাবাজি। যদিও পুলিশ প্রশাসন বলছে তদন্ত ছাড়া নিরীহ কাউকেই হয়রানি করা হবে না। ঐ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে সোমবার (১ আগষ্ট) হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকেও অজ্ঞাত মামলার আসামি বানাবো। মামলা থেকে রেহাই পেতে বাবুল ২৬ হাজার টাকা দেয় বিকাশে। এমনিভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবি করে। আলম নামে এক জনের কাছেও মামলার ভয় দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০হাজার টাকা দাঁবি করে টাকা আদায় করা হয়। এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার অভিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্র শনাক্ত করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে ওসি পরিচয়ে প্রতারক চক্রকে খুব শিঘ্রই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net