1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩২৬ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (২৬ আগস্ট) দোহাজারী পৌর সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুয়া সাংবাদিকদের চাঁদাবাজির প্রতিবাদ করায় লোহাগাড়া উপজেলার মো. আলাউদ্দিন ও মো. এরশাদ হোসেন নামের দু’সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে তিনটি মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।

মানববন্ধনে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম. এ রাজ্জাক রাজ-এর সভাপতিত্বে ও সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. নাসির উদ্দিন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সহ-সভাপতি এম. ফয়েজুর রহমান, সাতকানিয়া ভোরের কাগজ প্রতিনিধি এম নাজিম মাহমুদ, গোপাল ঘোষ, আবদুল গফুর রব্বানী, চন্দনাইশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এস এম রাশেদ, সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন, আমিনুল ইসলাম রুবেল, মোহাম্মদ হোসেন, সৈয়দ আক্কাস উদ্দিন, মো. ইকবাল হোসেন, ওমর ফারুক, মুন্সি আবদুর রউফ সৌরভ, জাতীয় দলের সাবেক ফুটবলার আসকর খান বাবু, হকার সমিতির সবাপতি নুরুল আমিন ও মো. রফিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net