1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতি সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নবীগঞ্জ ( হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বার

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালন ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,পজিপ কর্মকর্তা সাকিল আহমেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস,ডা: আজিজুল হক, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী,ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা,হাবিবুর রহমান হাবিব,শাহরিয়াজ নাদির সুমন,রঙ্গলাল দাশ প্রমূখ।সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ অন্যান্য অনুষ্টান যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net