1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিনবাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

আমিনবাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ বার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মোঃ বেলাল ওরফে বেলা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাভারের আমিনবাজার চিশতিয়া পাম্প এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক বেলাল ওরফে বেলা র্দীঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাইকারি মূল্যে ফেনসিডিল ও ইয়াবা সহ নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয় করে আমিনবাজার সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। সে ঢাকা জেলা সাভারের আমিনবাজার বড়দেশী মোল্লাবাড়ী এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজারের ঢাকা-আরিচা মহসড়কের চিশতিয়া পাম্প এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার নিকটে থাকা একটি চটের বস্তা থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এ প্রতিবেদক’কে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net