1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও ইসলামাবাদে বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঈদগাঁও ইসলামাবাদে বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুফেরখীল গ্রামে বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

১৩ সেপ্টেম্বর গভীর রাতে মরহুম মাস্টার নুর আহমদের পুত্র সরওয়ার জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ভূক্তভোগীর স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ী বেড়াতে যান এবং তিনি ঘরে ছিলেন না। ঘটনার দিন ব্যবসায়িক কাজে তিনি কক্সবাজার যান এবং রাতে সেখানে অবস্থান করেন। পরদিন দুপুর সাড়ে ১২ দিকে কক্সবাজার থেকে বাড়ী এসে তিনি দেখতে পান অজ্ঞাতনামা কে বা কারা বাড়ীর সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ পূর্বক জানালার গ্রীল কেটে এবং বাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশের পর চোরের দল ৫টি আলমারির তালা ভেঙ্গে আলমিরায় রক্ষিত নগদ ৯৩ হাজার টাকা এবং তের ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা।

খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

ভূক্তভোগী সরওয়ার জাহান এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net