1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে আওয়ামী লীগ নেতা হালিমের মৃত্যুতে সোলায়মান মিয়ার শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কাশিমপুরে আওয়ামী লীগ নেতা হালিমের মৃত্যুতে সোলায়মান মিয়ার শোক

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৪ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ হালিম মৃত্যু বরন করেন।

বুধবার (৭সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে ইন্ডিয়ার চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

আলহাজ্ব এম এ হালিম বাড়ী গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকার ২নং ওয়ার্ড চক্রবর্তী তার নিজ নামীয় হালিম মার্কেটে। তিনি দীর্ঘ বছর ধরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন গাজীপুর মহানগর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সফল কাউন্সিলর মোঃ সোলাইমান মিয়া । তার মৃত্যুতে শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি আরও বলেন, আলহাজ্ব এম এ হালিমের মৃত্যুতে একজন নিবেদিত আওয়ামী লীগের প্রবীন নেতাকে হারালাম, তার মত নেতা আর পাব কিনা আমাদের জানা নেই, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।

এদিকে আলহাজ্ব এম এ হালিমের মৃত্যুতে গাজীপুর মহানগর, গাজীপুর জেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের পরিবার সুত্র ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ ফকির বলেন, চেন্নাই থেকে তার লাশ নিয়ে আসার চেস্টা করছি। তবে নিশ্চিত করতে পারেনি লাশ কবে নিয়ে আসা হবে এবং জানাযার নামাজের সময় সূচী পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net