1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার

১সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় শহিদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ষোল শহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তবে গত ২৬ আগস্ট বাঁশখালী বিএনপির প্রোগ্রামকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক দায়েরকৃত তিন মামলার জামিন নিতে হাইকোর্টে অবস্থান করায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে দেখা মিলেনি সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদখান সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দকে।

তাদের অনুপস্থিতিতে এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। পুষ্পমাল্য অর্পণ পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক বলেন, গ্রেফতার কিংবা মামলা হামলা করে বিএনপি নেতাকর্মিদের কোন অবস্থাতেই দমানো যাবেনা। আজ দেশবাসী তাদের ভোটাধিকার আদায়ের জন্য রাতের সরকারকে দিনে বিদায় জানাতে প্রস্তুত হয়েছে। দেশে সরকার বিরোধী যে গণজোয়ার সৃৃস্টি হয়েছে তাতে আওয়ামী হায়েনা সরকারের অবৈধ মসনদ শীগ্রই ভেসে যাবে। আজ বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও আমাদের নেতা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সুফিয়ান ভাই, মোস্তাক ভাই সহ আমাদের শতাদিক নেতাকর্মি পুলিশের দায়েরকৃত মামলায় জামিন নিতে হাইকোর্টে অবস্থান করছে। বিএনপি নেতাকর্মি মামলা হামলাকে ভয় পায়না। দীর্ঘ দেড়যুগেরও বেশী হায়েনার নানা অপকর্মের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রাম বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মিরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। দেশের মানুষ হাসিনা সরকারের বিদায় দেখতে চায়। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলের সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে খুব শিঘ্রই গণবিস্ফোরণে আওয়ামী হায়েনা সরকারের পতন ঘটবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফফার চৌধুরী, খোরশেদ আলম, চেয়ারম্যান মফজল আহমদ, আইনুল কবির, এহসান মৌলা, জেলা যুবদলের সভাপতি শাহজাহান, জেলা যুবদল নেতা এডভোকেট শওকত ওসমান, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফোরকান, সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসেন চৌধুরী, বিএনপি নেতা কফিল উদ্দিন, জেলা যুবদল নেতা শেফায়াত হোসেন চক্ষু, কলিমুল্লাহ চৌধুরী, সিরাজুল ইসলাম, পিপলু, মাহফুজ, রেজাউল করিম, মহসিন খোকন, গোলাম হোসেন, মেহেদী হাসান, ওলামাদল নেতা মাও. আবদুল করিম, মাও. ইলিয়াছ, মাও. তৌহিদুল ইসলাম, মাও. জয়নাল আবেদীন, মাও. মহিউদ্দীন পুকুরি, স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত হোসেন, ওবাইদুল হক রিকু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, ছাত্রদল নেতা আবদুস সবুর, রাশেদুল কবির, রবিউল হোসেন রবি, ইসমাইল বিন মনির, এস এম নয়ন ও তারেক রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net