1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সাজ্জাদ সিকদার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সাজ্জাদ সিকদার

মোঃ জুয়েল রানা, তিতাস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার

আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড তিতাস উপজেলা থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ সিকদার।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, প্রচার সম্পাদক জাকির মুন্সি, সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোসলেম মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, যুবলীগ নেতা কাউসার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সদস্য পদপ্রার্থী সাজ্জাদ সিকদার বলেন, আমি কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী ও তিতাস উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বারদের সর্মথন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ আমি আশাকরি স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর হাতকে শক্তিশালী করতে এবং তিতাস উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ অক্টোবর আমাকে একটি করে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি সকল ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগীতা চাই।

এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্টিং অফিসার মোঃ মঞ্জুরুল আলম বলেন, ২নং ওয়ার্ড তিতাস উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০ জন। ভোটাররা হলেন উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net